এনসিপিসহ ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হলেই গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) নিবন্ধন অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন চাইলে প্রস্তাবে পরিবর্তন বা সংযোজন-বিয়োজন করতে পারবে।

সূত্র জানায়, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়েছে। গত রোববার সংশ্লিষ্ট শাখার স্বাক্ষরের পর ফাইল কমিশনে তোলা হয়েছে।

এ ছাড়া ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং ছয়টি দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে। পুনতদন্তের মধ্যে ৯টি দলের মাঠপর্যায়ের যাচাই হবে, আর একটি দলের পুনতদন্ত করবে কমিশনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

এর আগে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম দফায় কেউ শর্ত পূরণ করতে না পারায় সবাইকে সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হয়। পরে ৮৪টি দল সাড়া দিলেও চূড়ান্তভাবে শর্ত পূরণ করে মাঠ তদন্তে টিকে ছিল ২২টি দল। তাদের শুনানি শেষে ছয়টি দল নিবন্ধনের জন্য মনোনীত হয়।

আইন অনুযায়ী নিবন্ধনের জন্য একটি দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ, অথবা পূর্বে সংসদ সদস্য থাকা কিংবা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া থাকলে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১। নতুন ছয়টি দল যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৭-এ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রথা চালু করেছিল নির্বাচন কমিশন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে

শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছেন।

যমুনার পানি দ্রুত বৃদ্ধি, প্লাবিত হচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি গত দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত তিন দিন ধরে তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদীর পানি বিপৎসীমার

যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ৪০০ ছাড়াল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। শুক্রবার

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল উৎপাদনে মেরাজ ওয়েল মিলকে অর্থদন্ড

জুয়েল রানা: গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও বিএসটিআই এর সনদ না থাকায় মেসার্স মেরাজ ওয়েল মিলকে ৩০ হাজার