এক সপ্তাহে তিন ভূমিকম্প আফগানিস্তানে বাড়ছে লাশের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দূরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত ছয় দিনে এটি তৃতীয় ভূমিকম্প। এরই মধ্যে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে এই অগভীর ভূমিকম্প অনুভূত হয়। ভয়ে নানগরহার ও কুনার প্রদেশে মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

বৃহস্পতিবার রাতের এই ভূমিকম্পে হতাহতের আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, অন্তত ১৭ জন আহতকে কুনার প্রাদেশিক হাসপাতালে আনা হয়েছে।

এর আগে রবিবারের ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ হাজার ২০০ মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৩ হাজার ৬০০ জন। ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে। এতে হাজার হাজার মানুষ খোলাস্থানে থাকছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওএইচসিএ) তথ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতির খবর এসেছে অন্তত ২৫টি গ্রাম থেকে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতায় গেলে ভারত যদি ঢুকে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা: জামায়াত নেতা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে, তাহলে ১৯৭১ সালের যে ‘মিথ্যা বদনাম’ আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার

ইসরায়েলে ইরানের নতুন হামলায় নিহত ৩, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে আজ সোমবার ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত ও আরও ২৯ জন আহত হয়েছেন।

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা: ভারতে পালানোর সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে (২৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।’ রোববার বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে

যশোরে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরে রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল মালিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

নিজস্ব প্রতিবেদক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শপথে উপস্থিত থাকবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যদিও নির্বাচনের পর থেকে