একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই-পরবর্তী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে। গত ১৭ বছর মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, জেল খেটেছে, আঘাত পেয়েছে, বাড়িঘরছাড়া হয়েছে তা আর হতে দেওয়া যাবে না। সবাই মিলে আমরা নতুন গণতন্ত্রের জন্য কাজ করতে চাই। আজ জনতা জেগেছে, কাউকে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ধর্ষণে সেঞ্চুরির কাছাকাছি ইতিমধ্যে ওরা পৌঁছে গিয়েছে। তাদেরকেও উৎখাত করা হবে।

সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, তোমাদের ধোঁকাবাজি জনগণ বুঝে গেছে। এর জবাব ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে।

জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। ১২ তারিখের পর ওদেরকে তা বুঝিয়ে দিতে হবে। ওই দলটি একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা প্রচুর। জনগণ আর তাদেরকে সুযোগ দেবে না।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, চাঁদপুর-৩ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. শাহজাহানা মিয়া, চাঁদপুর-৪ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কুমিল্লা অঞ্চলের নির্বাচনী টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় পাট দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই সনদের পক্ষে গণভোট, আরেকটি

৫ আগস্টের পর ছাত্ররাজনীতিতে উত্তাপ: সংঘর্ষে আহত ৬৯, শিবিরকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্রগণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সংগঠনটি আবারও ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে আদালত

রায়গঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায়