উল্লাপাড়ায় ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারী) সকালে শ্যামলীপাড়া কালীবাড়ী এলাকা থেকে পাটবন্দর পর্যন্ত প্রায় ১৭০০ মিটার ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলায় মোট ৩২০০ মিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৭০০ মিটার ড্রেনের কাজ শুরু হচ্ছে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। নির্ধারিত সময় অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই শ্যামলীপাড়া, কালীবাড়ী, পাটবন্দরসহ আশপাশের এলাকায় হাঁটুসমান পানি জমে থাকত। এতে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে চরম ভোগান্তি সৃষ্টি হতো। ড্রেন নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকতা এ টি এম আরিফ, উল্লাপাড়া সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।

এ সময় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ড্রেন নির্মাণ সম্পন্ন হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।

প্রকৌশলী মেহেদী হাসান বলেন, আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করে ড্রেন নির্মাণ করা হবে, যাতে দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর থাকে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও রাখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, প্রকল্পের কাজ তদারকিতে কঠোর নজরদারি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলপন্থি মার্কো রুবিও হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার

লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা

ডেস্ক রিপোর্ট: লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘স্টুপিড’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের

ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে দেশে বৃহৎ ও ছোট আকারের সাতটি বিদ্যুৎকেন্দ্র ট্রিপ (বন্ধ) করেছে। একইসঙ্গে একটি সাবস্টেশনও দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের চাহিদা

সাদাপাথর ফেরত দিতে ডিসি সারোয়ারের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পর কারো

বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা শাস্তি পেয়েছে তারা তার যোগ্য: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। ফুল স্টপ…। এটা নিয়ে আর কোনো কথা হবে না। সে সকল সদস্য

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা