উল্লাপাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পুকুরে পরিণত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই মডেল, বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিদ্যালয়ের পুরো প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়েছে। স্কুলের মাঠে জমে আছে হাঁটু সমান নোংরা পানি, ফলে বিদ্যালয়টি এখন যেন একটি স্কুল নয়, বরং ছোট্ট একটি পুকুরে পরিণত হয়েছে।

বিদ্যালয়ের মাঠজুড়ে পানি জমে থাকায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করতে হচ্ছে সেই পানির ভেতর দিয়েই। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীদের প্যান্ট কিংবা ইউনিফর্ম ভিজে যায়, আবার অনেকে ভারসাম্য রাখতে না পেরে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। শিশুদের এই দুর্দশার কারণে অভিভাবকরাও পড়েছেন দুশ্চিন্তায়।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবার বর্ষা এলেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। অথচ প্রশাসনের একেবারে চোখের সামনে বিদ্যালয়টি অবস্থান করলেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা আজ অবধি নেয়া হয়নি।

বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে। শিশুরা পানির মধ্যে দিয়ে শ্রেণীকক্ষে আসছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নোংরা পানির কারণে ডায়রিয়া, আমাশয়, চর্মরোগসহ নানা রোগের আশঙ্কা রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে পৌর সভা থেকে পানি সেচ দিয়ে বের করে দেয়েছে পানি । কিন্তু এখনো কোনো স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

শিক্ষার্থীদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায় , প্রতিদিন পানি পাড়ি দিয়ে ক্লাসে আসতে হয়। জুতা ভিজে যায়, অনেক সময় বই খাতাও নষ্ট হয়ে যায়। এভাবে পড়াশোনা করা খুব কষ্টকর।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষার উন্নয়নের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে, নতুন ভবন নির্মাণ করছে, কিন্তু বিদ্যমান বিদ্যালয়গুলোতে মৌলিক অবকাঠামো নিশ্চিত করা হচ্ছে না। এই বিদ্যালয়ে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতি বর্ষায় একই দুর্ভোগ সৃষ্টি হয়।

তাদের প্রশ্ন একটি বিদ্যালয় যদি প্রশাসনের নাকের ডগায় থেকেও এমন অবহেলার শিকার হয়, তবে দূরবর্তী এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র কেমন হতে পারে।

অভিভাবকরা বলছেন, কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পড়াশোনার সুযোগ করে দেওয়া সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই তারা অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও মাঠ সংস্কারের দাবি জানিয়েছেন।

এক্ষেত্রে শিক্ষা বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপই পারে বিদ্যালয়টির দুর্দশা থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ছানোয়ার হোসেন বলেন , স্কুল থেকে পানি বের হওয়ার প্রধান নালাটি বন্ধ করে দেওয়ার জন্য এ সমস্যা সৃষ্টি হয়েছে।

বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে এলাকাবাসীর একটাই প্রশ্ন, কোমলমতি শিক্ষার্থীরা আর কতদিন এই দুর্ভোগে পড়বে প্রশাসন কবে চোখ খুলে সমস্যার স্থায়ী সমাধান করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন মাদকসহ গ্রেফতার

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: মাহফুজ আলম

চাঁদপুর প্রতিনিধি: যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

খামেনির দেশত্যাগের গুঞ্জন, এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা

সিরাজগঞ্জ -৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া, সলঙ্গা আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা

তারুণ্যের সমাবেশ খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

ডেস্ক রিপোর্ট: ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে সেখানে যারা