উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা গেছে, রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে গত ৫ মার্চ প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজ্জু করা হয়েছে। তদন্তে প্রাথমিক ভাবে অভিযোগ প্রামাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা বিভাগের বিধি অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজ্জু হয়েছে। বিভাগীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট অভিযোগ তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভাগীয় বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ ঘটনায় শিক্ষা মহলে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে অনেকেই বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসা পত্র দেওয়ার সময় অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় ও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এখনই রাজনীতিতে আসছেন না ডা. জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর গত ৬ মে দেশে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ওইদিন

কলকাতা থেকে ফ্যাসিবাদী চক্র সক্রিয়: অভিযোগ বিএনপির প্রচার সম্পাদকের

ঢাকা উত্তর প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ‘ফ্যাসিবাদের দোসররা’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম

সংস্কার ও বিচার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন: মুফতি রেজাউল করিম

ঝিনাইদহ প্রতিনিধি: দেশে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন এবং বিগত সময়ে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে

ফেসবুক পোস্টকে ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নেতাকর্মী আহত ২০

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন