উল্লাপাড়ায় আমগাছে অস্বাভাবিক আলোর ঝলকসহ রহস্যময় প্রাণী দেখার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে রাতের অন্ধকারে আমগাছে অস্বাভাবিক আলোর ঝলক দেখা যাওয়ার পাশাপাশি রহস্যময় একটি প্রাণীর উপস্থিতির দাবি করেছেন স্থানীয় বাসিন্দা মাসুদ কবির। রোববার রাত ১১টার দিকে তালুকদারবাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির আমগাছে ঘটনাটি ঘটে বলে তিনি জানান।

ঘটনার সময় মাসুদ কবির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমগাছের মগডালের দিকে অস্বাভাবিক আলোর প্রতিফলন চোখে পড়লে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করেন। তার দাবি, আলো দেখতে পাওয়ার পর গাছের উপরে অজ্ঞাতসত্ত্বা একটি প্রাণীকে দেখা যায়। তিনি মোবাইল ফোনে পরপর তিনটি ছবি ধারণ করে রাখেন। পরে কাছে এগিয়ে গেলে প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে তিনি জানান।

পরদিন সোমবার রাত ৯টার দিকে তিনি ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই এগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার সময় নিকটস্থ স্থানে উপস্থিত আরেকজন স্থানীয় বাসিন্দা আলোর উৎস দেখেছেন বলে জানান, তবে তিনি প্রাণীটিকে দেখতে পাননি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হলেও বিষয়টির সত্যতা ও প্রকৃতি নিয়ে বিভিন্ন মত উঠে এসেছে। কেউ ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন, আবার কেউ আলো-ছায়ার প্রতিফলন বা প্রযুক্তিগত বিভ্রান্তির সম্ভাবনার কথা বলছেন।

অজ্ঞাতসত্ত্বা প্রাণী দেখার এই দাবির সূত্র ধরে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে। তবে ঘটনাটি সম্পর্কে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিবির ও ছাত্রদলের নেতার রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধার,সত্যতা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে ছাত্রশিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার হল

পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক

পাবনা প্রতিনিধি: ভারতের নাগরিক হয়েও পাবনা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, হাজারো মানুষের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট: মার্কিন ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসি ও যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভে জমায়েত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ২০০টি

যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু

পোস্টাল ব্যালটে নেই নৌকা ও চার দলের প্রতীক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকসহ চার দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল