উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে দিপন, বাড়ছে জনপ্রিয়তা

নিজস্ব প্রতিবেদক: জনগণের সেবায় নিবেদিত প্রাণ এবং সবার ভালোবাসায় সিক্ত হয়ে আসন্ন স্থানীয় নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে শহিদুল্লাহ খন্দকার দিপন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ইতিমধ্যে পাড়া-মহল্লার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডায় তার নাম বেশ জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, যা তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করছে।

সাবেক ওয়ার্ড মেম্বার শহিদুল্লাহ খন্দকার দিপন তার বক্তব্যে বলেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বদা এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। তার সময়কালে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও জানান, জনগণের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য, এবং ভবিষ্যতেও তিনি এই ধারা অব্যাহত রাখতে চান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকার উন্নয়ন ও মানুষের ভালোবাসার ভিত্তিতে আসন্ন নির্বাচনে তিনি পুনরায় জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।

তিনি বলেন, রাস্তা-ঘাট, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছি।

বিশেষ করে চকশিয়ালকোল সার্কিট হাউসের সামনে থেকে আকবর হাজি সাহেবের বাড়ি হয়ে কল্যাণী পর্যন্ত এবং লোকমান হোসেনের বাড়ি থেকে ছালাম মেম্বারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার করে পাকা রাস্তা নির্মাণ সম্পন্ন করেছি। এছাড়াও চকশিয়ালকোল ঈদগাহ মাঠের উন্নয়নেও অবদান রাখার চেষ্টা করেছি।

ওয়ার্ডের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ইসলামি জলসা, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে সবসময় পাশে থেকেছি এবং আর্থিক সহায়তা দিয়েছি। এলাকার মানুষের বিয়ে-শাদি, বিপদ-আপদে আপনাদের ডাকে সাড়া দিয়েছি—এবং এখনো দিচ্ছি।

যুব সমাজকে নেশা, জুয়া ও বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।

এছাড়া ব্যক্তিগত স্বার্থের চেয়ে এলাকার মানুষের কল্যাণকে বেশি গুরুত্ব দিয়েছি—প্রয়োজনে নিজের সম্পদ বিক্রি করেও আপনাদের পাশে দাঁড়িয়েছি, এবং ভবিষ্যতেও থাকবো।

আগামী শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। চকশিয়ালকোল, দিয়ারবৈদ্যনাথ ও ফুলবাড়ি গ্রামের সর্বস্তরের জনগণের কাছে বিনীত অনুরোধ—দল-মত নির্বিশেষে আপনারা যদি আমাকে সমর্থন ও সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের সেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত করতে পারবো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হল নুর। তিনি বলেন, ‘নির্বাচন

সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তুসহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে দখলদার ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

অনলাইন ডেস্ক: দিল্লি-ইসলামাবাদ যু্দ্ধে ফ্রান্সের তৈরি ভারতের রাফায়েল ধ্বংস করেছে চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান। এ আকাশযুদ্ধ চিন্তায় ফেলেছে বিশ্বের সামরিক বাহিনীগুলোকে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি নারীর হাতে থাকবে ফ্যামিলি কার্ড, মিলবে ২৫০০ টাকা বা খাদ্য সুবিধা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এ-কার্ড। একইসঙ্গে দেওয়া হবে কৃষক

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০