উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি নিষিদ্ধ!

উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ করেছিল। এবার দেশটির প্রেসিডেন্ট কিম জং উন ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করলেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। তার প্রতি শোক জানাতে পিয়ংইয়ং কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

এপির খবর অনুসারে, কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

গোটা দেশ আগামী ১১ দিন কিম জং ইলের মৃত্যু শোক পালন করবে। তাই ওই সময়ে কোনো শেষকৃত্য করা যাবে না। জন্মদিনও পালন করা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১১ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

শোকের এই দিনগুলোতে উত্তর কোরিয়ার সাবেক এই নেতার নানা কর্মকাণ্ড প্রদর্শনীর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র গণমাধ্যমে বলেন, তাদেরকে বলা হয়েছে, শোক পালনের এই সময়ে কোনো পরিবারের সদস্য মারা গেলে উচ্চস্বরে কাঁদা যাবে না। শোক পালন শেষ হয়ে গেলেই কেবল মৃতদেহ বের করা যাবে।

কিম জং ইল কিম পরিবারের দ্বিতীয় শাসক। দীর্ঘ ১৭ বছর যাবত তিনি উত্তর কোরিয়া শাসন করেন। ২০১১ সালের ১৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুসারে, মৃত্যুর দুইদিন পর্যন্ত রাষ্ট্রীয় গণমাধ্যম কিম জং ইলের মৃত্যুর খবর প্রচার করেনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কমিশনের

ওমরাহ পালনের আড়ালে ভিক্ষাবৃত্তি, ১০ জনকে ফেরত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে গিয়ে পাকিস্তানের নাগরিকের ভিক্ষাবৃত্তি খবর নতুন নয়। বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিরা প্রকৃত ওমরাহ ও হজযাত্রীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছেন বলে

স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বে এবার বিএনপি নেতা গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এবার গুলিবিদ্ধ হয়েছেন মনোয়ারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতা। রোববার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলভ

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোতি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)‌, আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলামকে বৃহস্পতিবার সকাল ১১টারদিকে শাহজাদপুর চৌকি আদালতের হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া

মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।