ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন নায়িকা

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি।

আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি। বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না।’

জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসার। অভিনয়ে দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়ে বহু আগে। ভোজপুরি এই নায়িকা বেশ জনপ্রিয় ছিলেন বলিউডে। তবে এবার অভিনয়কে চিরতরে বিদায় দিয়ে হাঁটলেন ধর্মের পথে।

তিনি আরও লিখেছেন, ‘কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন।

প্রসঙ্গত, এর আগেও বলিউডের অনেকেই অভিনয় ছেড়ে ইসলাম কিংবা সংশ্লিষ্ঠ অন্য কোনো পালনে নিজেকে নিয়োজিত করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বগুড়ায় দোকান চুরির ঘটনায় চার সন্দেহভাজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় সংঘটিত একটি দোকান চুরির ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জ। র‌্যাব সূত্র জানায়, গত ৯

বিকাল চার টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে ‘মার্চ টু সচিবালয়’

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। তাদের আর্থিক খাতে লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত। খেলাপি ঋণ,

গাজীপুরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৫০টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যার মধ্যে

মাদ্রাসা শিক্ষা নিয়ে এম আকবর আলীর বক্তব্য ভাইরাল, উল্লাপাড়ায় সমালোচনা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক