ইসরায়েলি গণমাধ্যমে আবারো বাংলাদেশ: পাসপোর্ট প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেনো ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

দীর্ঘ প্রায় চার বছর পর আবারো ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। আর অন্তর্বর্তী সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিষয়টি বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এতে বলা হয়েছে, বাংলাদেশ এক্সসেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলে যেনো কোনো বাংলাদেশি যেতে না পারেন সেটি নিশ্চিত করা হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বাংলাদেশ সংবাদ সংস্থা, বিএসএসকে জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেয়া হয়।

এর আগে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ বাংলাদেশি ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ র‌্যালি করেন। এই সংবাদটিও ইসরায়েলি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এরমধ্যে বার্তা সংস্থা এপির বরাতে টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে

কুষ্টিয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ছেলে সহ আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় অভিযানের সময় আসামির ছুরিকাঘাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: প্রতি-পদক্ষেপে ‘গণবদলি’ ও ‘গণশোকজের’ চাপে অবরুদ্ধ আন্দোলন। অবশেষে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চলমান বার্ষিক পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শপথ পড়তে হাইকোর্টে রিট করলেন ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়তে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট

যাত্রী কম, লোকসান বেশি-বিপাকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রতিদিন গড়ে কয়েক লাখ টাকা লোকসান গুনছে আন্তনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’। যাত্রীসংখ্যা কম থাকায় মাসে ৫০-৬০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে রেল বিভাগ।