ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে। কোথায় পড়েছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি।

এতে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও, দেশটিতে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ এটি কোনো হুমকি সৃষ্টি করেনি।

এদিকে, সৌদি আরব বা হুতির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, হুতি বুধবার জানায়, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর নতুন আক্রমণ শুরুর পর থেকে হুতি ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ইসরাইলের দিকে নিক্ষেপ করেছে। তবে, এর মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়েছে, বাকিগুলো ব্যর্থ হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি শুরু করেছে পুলিশ। আইনের আওতায় এনে অপরাধ দমন এবং দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়নের উদ্দেশ্যে

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে  

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা

আ. লীগসহ সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশ গ্রহণ করবে।

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে

ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গাজায় দীর্ঘ দুই বছর গণহত্যা চালানোর পর এবার নতুন এক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর