ইসরায়েলকে চাপ না দেওয়া দেশগুলোও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’: ভলকার তুর্ক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, যেসব দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে না, তারাও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’। এসব দেশ ইসরায়েলকে সহযোগিতা করে থাকতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।,

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিউ ইয়র্কে আসন্ন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণকারীদের গাজায় ‘হত্যাকাণ্ড’ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা গাজা এবং পশ্চিম তীরে ভয়াবহ ও হতাশাজনক, অবর্ণনীয় ট্র্যাজেডি দেখছি। আমি বিভিন্ন দেশের সরকারকে এই সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে গাজায় হত্যাকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের ওপর সম্ভাব্য সকল চাপ প্রয়োগের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, যেসব দেশ তাদের ক্ষমতা ব্যবহার করতে ব্যর্থ হয় তারা আন্তর্জাতিক অপরাধে জড়িত হতে পারে। ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে এই সম্মেলন সোমবার নিউইয়র্কে শুরু হবে এবং বুধবার পর্যন্ত চলবে।

এদিকে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলায় ‘বিরতি’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এই ঘোষণার পরেও ইসরায়েলের আগ্রাসনে গাজাজুড়ে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মধ্য ও উত্তর গাজার আল-মাওয়াসি, দেইর এল-বালাহ এবং গাজা সিটিতে সামরিক তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখবে। তারা সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে খাদ্য ও চিকিৎসা কনভয়ের জন্য নির্ধারিত সাহায্য করিডোর খোলা রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।

কিন্তু ‘মানবিক বিরতির’ প্রথম দিনের কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি বিমান হামলা আবার শুরু হয়। দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে এবং এটি এমন একটি এলাকা যাকে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল এবং সেখানে ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযান বন্ধ করতে চলেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বইয়ে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট বইয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। রোববার (২৭

তাড়াশে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামী রাজীব ভৌমিকের মৃত্যুদন্ড

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামী ও মামাতো বোন হত্যার দায়ে ভাগ্নের রাজবী কুমার ভৌমিক (৩৬) এর মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা

শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: একই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থেকে সেবা-যত্ন করায় সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।

সাবেক আ.লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ বিএনপিকে সমর্থন: সিআরএফের গবেষণা

নিজস্ব প্রতিবেদক: সাবেক আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ এখন বিএনপিকে সমর্থন করছেন। ৫২ শতাংশ মানুষ অন্যকোনো প্রার্থীদের বেছে নিতে পারেন। অন্যদিকে, ২০০৮ সালের পর

কোরবানির বিধিবিধান – মোয়াজ্জেম বিন মোশাররফ

মহান আল্লাহ তায়ালার সত্তা-পাক ও পবিত্র। প্রকৃতিগত আকাঙ্ক্ষা হলো মহান বরের নৈকট্য লাভ করে তার পবিত্র সত্তার মাঝে নিজেকে মিটিয়ে দেয়া। কুরবানীর গভীর তত্ত্ব খুবই

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে