ইরানের হামলা: দুবাই, দোহা ও বাহরাইনে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ শহর—দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষতি সাধিত হয়েছে। রোববার (১ মার্চ) বিবিসি ফার্সি এ সম্পর্কিত খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় চারজন আহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তারা প্রতিশোধ হিসেবে ছয় দফায় হামলা চালানোর উদ্যোগ নিয়েছে। আইআরজিসি তাদের হামলা লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের অবস্থানগুলোকেও। বাহিনীটির দাবি, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্তত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া, ইসরায়েলের তেল আবিবে তেল নব বিমান ঘাঁটি এবং প্রতিরক্ষা শিল্পাঞ্চলে আক্রমণ করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টার্গেট করেছে।

ইরান, তার ইতিহাসে সবচেয়ে বড় আক্রমণের হুমকি দিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুমকির জবাবে বলেছেন, যদি ইরান এমন কিছু করে, তবে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগে এমন একটি পরিণতি ঘটাবে, যা আগে কখনো দেখা যায়নি।

এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই ঘটনাগুলোর পরিণতি কী হবে, তা সময়ের সাথে স্পষ্ট হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জয়পুরহাটে বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)-এর অভিযানে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা

ঈগল হান্টের ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামানের ২ দিনের রিমান্ড: সাধারণ মানুষ এখনো হয়রানীতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিখোঁজ বিমানের পাওয়া গেছে ধ্বংসাবশেষ, নিহত ১০

অনলাইন ডেস্ক: ল্যান্ডিংয়ের ১০ মিনিট পূর্বে নিখোঁজ হয়ে যাওয়া বিং এয়ার কারাভান সংস্থার বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানে থাকা ১০ জনের সবাই মারা গেছেন বলে আশাঙ্কা

১০ মাসে আ. লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় তিন হাজার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায়ই ঢাকায় ঝটিকা মিছিল করছে। কখনো কখনো মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব

কুড়িগ্রামে জামায়াতের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার 

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুল কে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানার পুলিশ। রাজীবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হামলা ভাংচুর ও

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে