ইরানের হামলার আশঙ্কা: উত্তর সাইপ্রাসে এফ-১৬ মোতায়েনের পরিকল্পনা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করতে সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক। কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পদক্ষেপ বিবেচনার কথা জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে আঙ্কারা। কেবল তুরস্কের স্বীকৃতিপ্রাপ্ত তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাস (টিআরএনসি)-এর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে।

এদিকে শনিবার মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে টেলিফোনে কথা বলেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কিয়ার স্টারমার। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরান ইস্যুতে আলোচনার পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

ফোনালাপে এরদোয়ান জানান, এ বিষয়ে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আঙ্কারা ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে সতর্ক করে দেওয়া হয়, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

সূত্র: এএফপি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি, ককটেল বিস্ফোরণ ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই ট্রাক এবং এক ব্যবসায়ীর

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে

যমুনার পানি দ্রুত বৃদ্ধি, প্লাবিত হচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি গত দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত তিন দিন ধরে তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদীর পানি বিপৎসীমার

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৮ মে ২০২৫: সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও শেখ মো. রাসেল কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিভাগীয় শাস্তির