ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রাজধানী সানার আদালত ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্কে অংশ নেওয়া’র অভিযোগে এসব ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল বাসিত গাজী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। খবর এএফপির।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৪–২০২৫ সময়কালে শত্রু দেশগুলোর সঙ্গে যোগাযোগ, মোসাদসহ বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে তথ্য সংগ্রহ, নাগরিকদের উসকানি ও শত্রুকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে বিভিন্ন সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা হয়, যার কারণে প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

একই মামলায় একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড এবং আরও একজনকে খালাস দেওয়া হয়েছে।

গত দুই বছরে ইসরাইলের হামলার জবাবে হুতিরা ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবেই এসব হামলা বলে হুতিদের দাবি। সম্প্রতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার অভিযান আরও জোরদার করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলে

ইজতেমায় অংশগ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই। ৫ ই

আওয়ামী লিগ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসির

সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

সাভার প্রতিনিধি: সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক