ইফতারের পরেই মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ করেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ইয়াছিন মিয়া (৩২) নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।

দক্ষিণখানের আশকোনা মেডিকেল রোডের মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার সামনে আজ শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এর আগে ওই মাদ্রাস ১২ বছর বয়সী এক ছাত্রকে মাদ্রাসার ভেতরেই বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতারের পর ধর্ষণ করেন ওই মাদ্রাসারই শিক্ষক ইয়াসিন মিয়া

ওই শিক্ষক হলেন, নরসিংদীর মরজাল উপজেলার মিলন মিয়ার ছেলে ইয়াছিন মিয়া। আশকোনা মেডিকেল রোডের একটি ভাড়া বাসায় বর্তমানে থাকতেন তিনি।

এলাকাবাসী জানিয়েছেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ইয়াছিন মিয়া একই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পরও এ ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে রাত ৯টার দিকে এলাকাবাসী খবর পেয়ে ওই মাদ্রাসাটি ঘেরাও করে। তারপর অভিযুক্ত শিক্ষককে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সরেজমিনে দেখা যায়, ধর্ষক ধর্ষক বলে শ্লোগান দিতে দিতে উত্তেজিত জনতা তাকে মারধর করছে। এসময় প্রায় তিন শতাধিক লোকজন উপস্থিত ছিল। পরে পুলিশ এসে ওই শিক্ষককে হেফাজতে নেয়।

এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান জোনের সরকারি পুলিশ কমিশনার (এসি) তারিকুল ইসলাম নাসিম বলেন, ‘মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার ইয়াছিন মিয়া নামের এক শিক্ষককে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা।’

তিনি বলেন, ‘পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয়।’

এসি নাসিম বলেন, ‘সর্বশেষ গতকাল (বৃহস্পতিবার)’ মাদ্রাসার ভেতরেই ওই ছাত্রকে ধর্ষণ করেছেন বলে জানা গেছে। এর আগেও তিনি দুই বার ছাত্রটিকে ধর্ষণ করেছেন।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এসি নাসিম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে কুলি অসুস্থ হয়ে জ্ঞান হারালেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর মাছ বাজারের সামনে প্রচণ্ড গরমে হায়দার আলী (৫৫) নামের এক কুলি অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। বুধবার (২৩

ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার।

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, গেজেট অনুযায়ী বীর শহীদ মুক্তিযোদ্ধা ৬ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ভাতা গ্রহণ করছেন

শেখ মজিবুর রহমান ছাড়া কাউকে মানতে নারাজ বিএনপির তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যুদ্ধ শুরু হলো: খামেনি

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে বৃদ্ধের অনশন

নিজস্ব প্রতিবেদক: বিয়ের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি অনশন করেছেন। এ সময় তিনি বলেন, আমার সঙ্গে ওই নারী

এনায়েতপুরে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন, ইসমাইল হোসেন সভাপতি, সাধারণ সম্পাদক বায়েজিদ

ইসমাইল হোসেন, Zia Cyber Force-ZCF, জিয়া সাইবার ফোর্স এনায়েতপুর থানার ০৯নং খুকনী ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন করেছেন শাহজাদপুর উপজেলা কমিটি। এনায়েতপুর আরকান্দি গ্রামের কৃতি সন্তান