ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় শিয়ালকোলের সাবেক ছাত্রনেতা লেবুর লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিমন হাসান লেবু।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোডাউনের আগে ও পরে তিনি বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় করেন।

গণসংযোগকালে লিমন হাসান লেবু মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের পাশে থেকে সমাধানের আশ্বাস দেন। তিনি দলীয় কর্মীদের সাথেও মতবিনিময় করেন এবং বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যে ৩১ দফা কর্মসূচি উপস্থাপন করেছেন, তা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। এ ৩১ দফায় জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষার রূপরেখা তুলে ধরা হয়েছে। আমরা প্রত্যেকে পরিবার ও সমাজে এই দফাগুলো তুলে ধরবো। জনগণের কাছে বিএনপির ইতিবাচক বার্তা পৌঁছে দিতে হবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম টুপা সরকার ও সাংগঠনিক সম্পাদক জিব্রাইল হোসেন বলেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ দীর্ঘ ১৭ বছর মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষের গণআন্দোলনের বিজয়ে এখন আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তারেক রহমানের নেতৃত্বে।

গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা উচ্ছ্বসিতভাবে অংশ নেন এবং নানা স্লোগানে এলাকা মুখর করে তোলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনলেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: খেতে কাজ করার সময় দিনাজপুর সীমান্তে বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে

বিশ্ব জলাতঙ্ক দিবসে সিরাজগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের সচেতনতামূলক কর্মসূচি

নজরুল ইসলাম: “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের

থাইল্যান্ডজুড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঢল

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার (২৮ জুন) ‘ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড’-এর ডাকে আয়োজিত এই

৪৯তম বিসিএস পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক: ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার

রায়গঞ্জে বিদেশে চাকরির নাম করে ১০ লাখ টাকা আত্মসাৎ, কোর্টে মামলা দায়ের 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিদেশে ভালো চাকরি দেওয়ার নাম করে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি মানব পাচার চক্র। চক্রের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার