আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। সেখানে তিনি নির্মাণ শ্রমিকদের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন।

পোস্টে আহমাদুল্লাহ লিখেছেন, আজহারী ফাউন্ডেশনের অফিস, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসা ঘুরে দেখেছেন। এ সময় নির্মাণ শ্রমিকরা ছবি তোলার অনুরোধ করেন। প্রকাশিত ছবিতে পেছনে মাদরাসাতুস সুন্নাহর বাস ও মসজিদ কমপ্লেক্সের একটি অংশ দেখা যায়।

উক্ত পোস্টে অনেকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন। আল-আমিন আকন্দ লিখেছেন, “আল্লাহ আপনাদের উভয়কেই এ জাতির কল্যাণে একনিষ্ঠ রাহবার হিসেবে কবুল করুন।”

ফারজানা আসলাম মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ, আপনাদের ভালো কাজগুলো আল্লাহ পাক কবুল করুন। আমিন।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য দুবাইয়ে গোল্ডেন ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক

ডেস্ক রিপোর্ট: মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।’

পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে

সাত কলেজ শিক্ষার্থীদের রাজপথে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে বের হয়ে আসা সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি