আরব বিশ্বে ১ মার্চ শুরু হচ্ছে রমজান

ঠিকানা টিভি ডট প্রেস: আরব বিশ্বে পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ শুরু হতে পারে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানায়।

সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।’

যদি ১ মার্চ রমজান শুরু হয় তাহলে রমজানের শেষ দিন হবে ২৯ অথবা ৩০ মার্চ। যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে, তাই এ বছর শুরুর দিকের রোজাগুলোর সময় একটু কম হবে। তবে মাসের শেষ দিকে সময় বাড়বে।

এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি ১৪ ঘণ্টা ১৩ মিনিট দীর্ঘ হবে। সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি ১৪ ঘণ্টা ৫৫ মিনিটে গিয়ে পৌঁছাবে।

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে শাবান মাস। আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। রাসূল হযরত মুহাম্মদ (সা.) রমজানের জন্য প্রস্তুতি নিতে রজব মাস থেকেই দোয়া করা শুরু করতেন এবং শাবান মাসে তা আরও বাড়িয়ে দিতেন। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দু’দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে আট বছরের শিশুর। কথা বলছে না, নড়াচড়াও নেই। অচেতন অবস্থায় শুয়ে আছে সে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে ধর্ষণের শিকার

শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংবাদ সংগ্রহ করতে গেলে কালবেলা ও এনটিভির নাসিরনগর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন মারধর

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য। ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে

ফ্যাসিবাদের মোটিফে আগুন দেন ছাত্রলীগ কর্মী রবিউল: ঢাবি প্রক্টর

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দু’টি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায়

স্বামীসহ সাঈদা মুনার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা