আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম। এবার আমাদের নেতৃত্বে হয়েছে। দুই. এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধীদলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো- এবার আমরা ৬টা শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সকলেই তা জানেন। ৬ শক্তির সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি।

শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে শিক্ষা শিবিরে ডা. শফিকুর রহমান আরো বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুক্তি পাগল মানুষের বাংলাদেশ হবে।

দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে এসময় তিনি বলেন, আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহবাগে ৫ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষায় অনিশ্চয়তা তৈরি করেছে— এমন অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তত ১০টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর, বিক্ষোভের আশঙ্কায় সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের

বেলকুচিতে রাধা গোবিন্দ মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশ মাতৃকার শুভ কল্যাণে ও বিশ্ব শান্তি কল্পে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরী (আদালতপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে