আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে। আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত।

শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় তিনি এ কথা বলেন।

বাবর বলেন, শেখ হাসিনা যা চেয়েছিল, আমি তা করিনি। বিভিন্ন সময় মন্ত্রী ও বিভিন্ন লোক আমার কাছে যেত কিন্তু আমি তাদের কথায় সাড়া দিইনি। কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে’ এখন আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি।

তিনি বলেন, আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তার ছেলে আমাদের নেতা তারেক রহমানের আদর্শ নিয়ে। আমার মূল লক্ষ্যই হলো আমার নির্বাচনী এলাকাকে বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়ামুক্ত করতে হবে। আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক কারবারি দেখতে চাই না। কোনো মাদকাসক্ত দেখতে পেলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। কেউ তদবির করতে এলে তাকে আগে ধরবেন, কোনো ছাড় দেবেন না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড.ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার আশ্বাস বিশ্বনেতাদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নেতারা। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল

বিএনপির সমাবেশে বিরিয়ানি নিয়ে সংঘর্ষ, চেয়ার ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ওয়ারুক বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন সাফিয়া প্লাজার সামনে বিএনপির আয়োজিত সমাবেশে বিরিয়ানি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার

আ. লীগ নিষিদ্ধের দাবি, বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন

ইসরায়েলে ইরানের নতুন হামলায় নিহত ৩, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে আজ সোমবার ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত ও আরও ২৯ জন আহত হয়েছেন।

‘আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয়’

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই বলে আসছে আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত।

জনপ্রশাসনসহ সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি, বেড়েছে সরকারের খরচ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় থেকে কমিয়ে ২৫টি এবং বিভাগের সংখ্যাও কমানোর সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব