আবারো শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস, ড. ইউনূসকে নিয়ে গভীর ষড়যন্ত্র!

ঠিকানা টিভি ডট প্রেস: আয়রে আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি’ শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে এলাকা ছাড়া আওয়ামী লীগের এক নেতা। এদিকে শেখ হাসিনা এই গানটি শোনার পর মুগ্ধতা প্রকাশ করেছেন এবং গানটি রেকর্ড করে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশও দেন। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এমন একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পলাতক ওই নেতা ফোরকান ফরাজী তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজীর ছেলে।

তিনি ওই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এদিকে ওই ফোনালাপ ছড়িয়ে পড়ার পরপরই ফোরকান ফরাজী এলাকা ছেড়ে পালিয়েছে। দ্রুত ফোরকানকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তালতলী উপজেলা বিএনপি। এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। ছড়িয়ে পড়া ওই ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোরকান সালাম দিয়েই বলেন, ‘আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলাম। আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের সুর ও ছন্দে যদি ভুল হয় আপনি মার্জনার চোখে দেখবেন আপা। তালতলী উপজেলা আপনার নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকা তালতলী উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলী উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সঙ্গে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য এডমিন ভাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি।

আপা আপনার জন্য একটি গান রচনা করেছি।’ পরে শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফোরকান তার কণ্ঠে গানটি শেখ হাসিনাকে শোনান। গানের কথাগুলো এমন, ‘আয়রে আয় ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। রোধে পুড়ে ফসল ফলায় গরিব চাষি মজুরে, সাততলার উপরে থেকে ইউনূসের গোলা যায় ভরে। ইউনূসের গোলা যায় ভরে। ওরে গরু-ছাগল বিক্রি করে দিয়ে দিলাম ইউনূসের। হাড় ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি।

আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। হাসপাতালে গিয়ে দেখি একি আজব কারখানা। শোষকেরই ভালো ওষুধ আরও ভালো বিছানা।’ গানের শেষে শেখ হাসিনা বলেন বাহ চমৎকার। পরে তিনি ফোরকানকে বলেন, ‘ইউনূস সাত তলায় নয় থাকে ১৬ তলায় থাকেন।’

এছাড়াও শেখ হাসিনা গানটি টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশও দেন। এদিকে ফোনালাপ ছড়িয়ে পড়ার পর রাতেই ফোরকানের বাড়িতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুঁজতে থাকে। কিন্তু ফোরকান বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহীদুল হক বলেন, ফোরকান ফরাজীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ফোনালাপ শুনেই ফোনকারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : সময়ের কণ্ঠস্বর

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে ইউনিয়ন যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা। ওই মামলায় শুক্রবার (৫ ডিসেম্বর)

নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগীর

বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরীতে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায়

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), অধ্যাপক সি আর আবরার। বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

কামারখন্দে ধর্ষণের ঘটনায় সালিশ, জরিমানার টাকা বিএনপি নেতার পকেটে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ গোপনে ৩লাখ টাকায় মীমাংসা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মুসলিম ধর্মের মেয়েকে হিন্দু

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল’) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এক