আন্দোলনে যারা ছিল, তারাই হাট-ঘাট খাবে: স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেনের একটি বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বাজার ইজারা ও ছাত্রদের অধিকার প্রসঙ্গে দেয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ছাত্র ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে রিপন হোসেন বলেন, ‘এই বাজার খেকো যেসব দালাল আছেন, আপনারা খুব সহজে এই ছেলেদের অধিকারের জায়গা দখল করবেন না। এই ক্ষুধার্ত ছেলেরা যদি বাজার-ঘাট না খেতে পারে, সরকার লিজ দেবে। এসব ছাত্ররা প্রয়োজনে বাপের কাছ থেকে ভিক্ষা করে হলেও বাজার লিজ নেবে।’

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘যখন আপনারা ১০ টাকার জিনিস ৩০ টাকা দিয়ে কিনবেন, সেই সামর্থ্য এদের (ছাত্রদের) নেই। এরা খেতেও পারবে না। কিন্তু এই অধিকার আপনাদের কে দিয়েছে? যদি দেশের জন্য কাজ করতেন, আন্দোলন-সংগ্রাম করতেন, রাজপথে যেতেন— তাহলে বুঝতাম আপনাদের অধিকার আছে। যারা গিয়েছেন, তারাই পাবেন। আপনাদের বাদ দিয়ে এসব ছেলেরা খেতে চায়নি। আপনাদের সঙ্গে রেখেই অল্প ইজারা দিয়ে তারা আপাতত জীবন বাঁচাবে।’

তিনি আরও বলেন, ‘আজ যেসব ছাত্র নির্যাতিত, যেসব আন্দোলনকারী ভাত পাচ্ছে না— আপনারা দলপ্রেমী মানুষ তাদের দিকে লক্ষ্য রাখবেন। আন্দোলনে যারা ছিল, তারাই হাট-ঘাট খাবে। সে যে দলেরই হোক, তার অধিকার আছে। আপনি যদি না যান, তাহলে অধিকার পাবেন না। আর যদি যান, তাহলে প্রতিহত করে অধিকার আদায় করে নেবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেউ যদি টাকার গরমে বাজার ডেকে আনে, ওই বাজারে ঢুকলে পিঠের চামড়া তুলে দেয়া হবে। এই অধিকার তোমাদের, তোমরাই খাবে। আমি তোমাদের সঙ্গে আছি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। কেউ টেন্ডারের মাধ্যমে হাট-ঘাটের ইজারা পেলে, সে যে দলেরই হোক না কেন, ভোগ করার অধিকার তার রয়েছে। কেউ যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তা তার ব্যক্তিগত মতামত।’

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘ভিডিওটি আংশিক দেখেছি। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি দেখতে বলেছি। যদি তিনি এ ধরনের কথা বলে থাকেন, দায়িত্বশীল জায়গা থেকে এভাবে বলা উচিত হয়নি। এর দায় দল নেবে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সহজ ম্যাচ কঠিন করে চার উইকেটের জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট)। ২০২৩

এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায়

যুদ্ধের সমাপ্তি ও ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চাই হামাস

ডেস্ক রিপোর্ট: গাজার যুদ্ধবিরতি নিয়ে মিশরে চলমান পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। এই আলোচনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছর পর আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি

সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হবে না: ইকবল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সনাতন ধর্মের উৎসব সবার, আগেকার দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা এক সাথে