আন্তর্জাতিক আদালতে জিতল বাংলাদেশ, পাচ্ছে ৫১৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ২০০৫ সালে সংঘটিত টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় জিতল বাংলাদেশ। এ ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (৫১৩ কোটি ১৫ লাখ ২২ হাজার ২২ টাকা, প্রতি ডলার ১২২ টাকা ১৬ পয়সা হিসাবে) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান ইকসিডের রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পেট্রোবাংলার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ ৪০ মিলিয়ন মার্কিন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতিসাধনের জন্য ২ মিলিয়ন মার্কিন ডলার মিলে প্রায় ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৩ সালে গ্যাস অনুসন্ধানের জন্য গ্যাসক্ষেত্রটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। খনন কাজ শুরুর পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গ্যাসক্ষেত্রের মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এ জন্য নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা, তবে তা দিতে অস্বীকৃতি জানায় প্রতিষ্ঠানটি।

পরবর্তী সময়ে ২০০৭ সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে পেট্রোবাংলা এবং নাইকোর ফেনী গ্যাসক্ষেত্রের গ্যাস বিল পরিশোধ বন্ধ করে দেওয়া হয়। হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং সম্পাদিত চুক্তি বাতিলের নির্দেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে সেখানেও বাংলাদেশের পক্ষেই রায় আসে। তবে আটকে রাখা গ্যাস বিল এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে নাইকো ২০১০ সালে ইকসিডে দুটি মামলা করে। এর মধ্যে ২০১৪ সালের এক রায়ে ইকসিড পেট্রোবাংলাকে ফেনী গ্যাসক্ষেত্রের পাওনা পরিশোধের নির্দেশ দেয়।

পরবর্তীতে ২০১৬ সালে নাইকোর বিরুদ্ধে প্রায় ৯ হাজার ২৫০ কোটি টাকা (প্রায় ১১৭ কোটি মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবি করে ইকসিডে মামলা করে বাপেক্স। সেই মামলার চূড়ান্ত আদেশে ক্ষতিপূরণের নির্দেশ এলো।

আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থ হওয়ায় এবং প্রয়োজনীয় সতর্কতা না নেওয়ার কারণে বিস্ফোরণ ঘটে। ফলে নাইকো সরাসরি এসব ঘটনার জন্য দায়ী বলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিজ বাসা থেকে হিজড়া শিলার গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায়া হিজড়া সম্প্রদায়ের শিলা নামের একজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস বহাল

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে

হুমকিতেও থামেনি প্রচারণা, মসজিদ থেকে টেনেহিঁচড়ে জামায়াত নেতাকে কোপালেন বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা বন্ধে হুমকি-ধমকির মধ্যেও মাঠে থাকায় পাবনায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের

সিরাজগঞ্জ বিজয় দিবসে এতিমখানায় উন্নত খাবার না পাওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এতিমখানার শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা থাকার কথা থাকলেও সিরাজগঞ্জের একটি এতিমখানায় সে ধরনের কোনো আয়োজন দেখা

লাইফ সাপোর্টে লালনগীতি’র রানী ফরিদা পারভীন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের লোকসঙ্গীত অঙ্গনের অনন্য দ্যুতিময় নক্ষত্র, ‘লালন গানের রানী’ খ্যাত ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। ৬৯ বছর বয়সী এই গুণী

পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য যুক্তরাজ্যের আর্থিক সহায়তা ঘোষণা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে চলমান বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টির প্রেক্ষাপটে জরুরি সহায়তা হিসেবে যুক্তরাজ্য ১.৩৩ মিলিয়ন পাউন্ড ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে