আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. শামসুল ইসলাম স্থানীয় বাউশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং উত্তর সোনাদহ জামে মসজিদের ইমাম।

অভিযোগ সূত্রে জানা যায়, শামসুল ইসলাম আনসার সদস্য রুবেল হোসেনের স্ত্রী লামিয়া আশরাফীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে তিনি লামিয়াকে নিয়ে এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আনসার সদস্য রুবেল হোসেন জানান, ধর্মীয় নেতার পরিচয়ে তাদের পরিবারে যাতায়াত করতেন শামসুল ইসলাম। সেই আস্থার সুযোগ নিয়েই তিনি তার সংসার ভাঙনের কারণ হয়েছেন বলে অভিযোগ করেন রুবেল।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, সামাজিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে লামিয়া আশরাফী স্বামী রুবেলকে তালাক দিয়ে শামসুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, ঘটনাটি শুধু পারিবারিক নয়; এটি সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় নেতৃত্বের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা

ঠিকানা ডেস্ক: গাজা উপত্যকা বর্তমানে বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ ও ক্ষুধার্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩০ মে) জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ)

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গি তৎপরতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত অভিযানে এদের

আমরা বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ

সরকার পতনের পর ‘পলায়ন’: ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকা ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন

আজ থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে

ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক বাণিজ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের