আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক শেষে ১৭ মে রায়ের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ দিন ধার্য করেন।

মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এই মামলায় মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলাতে সাতটি জব্দ তালিকা ছিল। এই সাতটি জব্দ তালিকায় ১৬ জন সাক্ষী ছিলেন। যার মধ্যে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্যপ্রমাণসহ সাক্ষ্য দিয়ে তাদের জব্দ তালিকাকে সত্যায়ন করেছেন।

পাঁচ ডাক্তার মেডিকেল সার্টিফিকেটে স্বাক্ষর করেছিলেন। তারা ইতোমধ্যে আদালতে সাক্ষী দিয়ে মেডিকেল সার্টিফিকেটকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে তারা তাদের স্বাক্ষর শনাক্ত করেছেন।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮ বছরের শিশুটি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিথ্যা তথ্য ছড়াচ্ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার

ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

টাঙ্গাইলের দুটি আসনে সহোদরের মনোনয়নপত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী আব্দুস

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের

বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের গাজায় সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট

এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ঠিকানা ডেস্ক: জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচনী অনিশ্চয়তায় এবং প্রশাসনিক স্থবিরতায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা