আগৈলঝাড়ায় ১০ জুয়ারি আট, ভ্রাম্যমান আদালতের জরিমানা 

নিজস্ব প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ১০ জুয়ারিকে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ,  পরে ভ্রাম্যমান আদালতে জুয়ারিদের জরিমানা করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন । আটককৃতদের মধ্যে একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার দিবা  রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল হাটের পশ্চিম পাশে জলিল ফকিরের ঘেড়ের পাড়ে জুয়া খেলা অবস্থায় আগৈলঝাড়া থানার এস আই সমীর রায়, এএসআই রিয়াজ ও এএসআই অনুপ কুমার বিশ্বাস নেতৃত্বে ৮ জন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে জুয়ারী আমিনুল ফকির, শ্যামল দাস, শামীম ফকির, দুলাল দাস, মোস্তফা হোসেনসহ ১০ জনকে জুয়া খেলার সরঞ্জাম সহ আটক করেন।  উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারিহা তানজিনের আদালতে তাদের উপস্থিত করলে প্রত্যেককে ১ শত টাকা করে জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তারা ওই ঘেড়ে বসে টাকার বিনিময়ে জুয়া খেলে । এ সময় আগৈলঝাড়া থানা পুলিশ ওই ঘেড়ে অভিযান চালিয়ে জুয়ার আসরে থাকা  জুয়ারীদের আটক করে নিয়ে যায় । এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের এসআই সমীর রায় ও অনুপম কুমার বিশ্বাস  বলেন,‘রাতে আমরা অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করি। এসময়  জুয়ারকোর্ট থেকে ৫ হাজার ২শ ৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫ হাজার ২শ ৬০ টাকাসহ তাদের ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে  প্রত্যেকে ১শত টাকা করে ১০ জনকে মোট ১ হাজার জরিমানা করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পহেলা মে থেকে সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার বিকেলে সংগঠনের

জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। সোমবার রাজধানীতে বর্তমান সরকারের

লোটাস কামালের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: আ হ ম মুস্তফা কামাল, যিনি ‘লোটাস কামাল’ নামে পরিচিত, ক্রীড়াজগতের একজন পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা

ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রবিবার (২১

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

ডেস্ক রিপোর্ট: গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ভগ্নাবশেষের