আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ

ডেস্ক রিপোর্ট: লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, ৮ই আগস্ট ২০২৪ তারিখে আমি ও আমাদের সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রথম জোরালোভাবে দাবি জানিয়েছিলাম—দেশ রক্ষার স্বার্থে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক। কারণ, এটি ছিল একমাত্র রাজনৈতিক দল, যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে গুম, খুন, দমন-পীড়নকে সরকারিভাবে অনুমোদন দিয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলাম গণহত্যা, বিচারবহির্ভূত হত্যার দীর্ঘ তালিকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং ভারতের স্বার্থরক্ষায় বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার মতো অপরাধের দায় এই দলের কাঁধেই বর্তায়। এদের শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং নৈতিকতা সর্বোচ্চভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।,

২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু করে নিরস্ত্র ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের ওপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন। এই নৃশংসতা ও অবিচারের বিরুদ্ধে আমি, আমাদের সংগঠন এবং দেশের স্বাধীনচেতা মানুষ বারবার উচ্চকণ্ঠে বলেছি—এই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ রক্ষা পাবে না।

আজ ১০ই মে ২০২৫, প্রায় নয় মাস পর, জনতার প্রতিরোধ, তরুণ প্রজন্মের সাহসিকতা ও বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চাপে অবশেষে সেই সিদ্ধান্ত এসেছে—আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখি।

তবে এটাও স্পষ্ট করে বলা প্রয়োজন—এই বিলম্বিত সিদ্ধান্তে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে। যারা সিদ্ধান্ত নিতে দ্বিধা করেছে কিংবা প্রভাবিত থেকেছে, তারা ইতিহাস ও জনগণের সামনে দায় এড়াতে পারবে না। রাষ্ট্রীয় শুদ্ধি ও ন্যায়ের পথে এই পদক্ষেপ কেবল শুরু। শুধু একটি দলকে নিষিদ্ধ করলেই রাষ্ট্র সুস্থ হবে না। রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বগুলোতেও এমন ব্যক্তিদের দায়িত্বে রাখা আবশ্যক, যাঁদের প্রতি জনগণের আস্থা রয়েছে এবং যাঁরা দেশের স্বার্থকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে সক্ষম। সময় এসেছে—সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতেও নৈতিকতা, নিরপেক্ষতা ও জনআস্থার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করার।

আমি দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বিবেকবান মানুষদের প্রতি আহ্বান জানাই—বিদেশি প্রভাব, অনৈতিক রাজনীতি এবং ক্ষমতাকেন্দ্রিক চক্রান্ত থেকে জাতিকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হোন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই এখন জাতীয় ঐক্য ও সাহসিকতার প্রয়োজন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি অতীতেও জনগণের পাশে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে—একটি মুক্ত, মর্যাদাসম্পন্ন ও গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে অটল প্রতিজ্ঞায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায়

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৮ মে ২০২৫: সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও শেখ মো. রাসেল কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিভাগীয় শাস্তির

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (৩০ জুলাই) দুপুরে

ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অধিকার সমতা ক্ষমতায়ন, নারী কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন  অধিদপ্তরের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস

সিরাজগঞ্জ সলংগায় র‍্যাবের অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে সংগঠনের সভাপতি ও