আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট বানালো জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

অপরদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড খুলে ‘পাবলিক টয়লেট’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে জুলাই আন্দোলনকারী সংগঠন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এর প্রতিবাদে বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশবিরোধী আওয়ামী লীগ আবার মাথাচাড়া উঠতে চাচ্ছে। তারা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিক থাকতে কোনও অপশক্তিকে আমরা ষড়যন্ত্র করতে দেব না।

কার্যালয় খোলার প্রতিবাদে সেখানকার সাইনবোর্ড খুলে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জের নেতৃবৃন্দ। বিকালে সারমারা বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে তারা আগুন ধরিয়ে দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনও নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লি আসছেন জয়

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা

ওসি বদলীর খবরে উচ্ছ্বসিত নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা, আতঙ্কিত সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা থানায় ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে বিদ্রোহী অবস্থায় ৮-আগস্ট সাংবাদিকদের উপর সন্ত্রাসী কায়দায় সরকারি পিস্তল হাতে নিয়ে ওসি হাফিজের নেতৃত্বে ফ্যাসিস্ট পুলিশদের হামলার পর

বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির পর এবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপির পক্ষ

বিএনপির ২৭২ প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচন ঘিরে বিএনপির ঘোষণা করা ২৭২টি মনোনয়নকে কেন্দ্র করে শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, আর স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি: জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই” – এই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টা