আওয়ামী লীগ ও জাপার ঘাঁটি লক্ষ্য করে বিএনপির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ৫৭ আসনে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতি বা অনিশ্চিত অংশগ্রহণের প্রেক্ষাপটে দলটি এসব আসনে নতুন ভোটচিত্র তৈরি হতে পারে বলে মনে করছে।

দলীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে পাঁচ ধাপের মাঠ জরিপ, তৃণমূলের মতামত ও শীর্ষ পর্যায়ের বিশ্লেষণের ভিত্তিতে প্রায় ২০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। যেখানে একাধিক শক্তিশালী প্রার্থী আছেন, সেখানে নেতাকর্মীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর জন্য প্রায় ৫০ আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতিও আছে।

১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বিএনপি যে ৫৭ আসন চিহ্নিত করেছে, তার মধ্যে ঢাকা বিভাগে ১৩টি, রংপুর বিভাগে ২০টি, সিলেট বিভাগে ৯টি, খুলনায় ৫টি, বরিশালে ৪টি, ময়মনসিংহে ৩টি, চট্টগ্রামে ২টি এবং রাজশাহীতে ১টি আসন রয়েছে। এসব আসনের বেশির ভাগই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল।

ঢাকা বিভাগের টাঙ্গাইল-১, গাজীপুর-১, ফরিদপুর-১ ও ৪, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের আসনগুলোয় সব নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। এবার এসব আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে বিএনপি। একইভাবে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া-১ ও বান্দরবান, রাজশাহীর সিরাজগঞ্জ-১, ময়মনসিংহের ময়মনসিংহ-১০, জামালপুর-৩ ও শেরপুর-১, রংপুরের ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, রংপুর সদর ও গাইবান্ধার আসনগুলোতেও নতুনভাবে সক্রিয় হয়েছে দলটি।

সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন আসনে বিএনপি কখনো জয় না পেলেও এবার নতুন প্রার্থীরা মাঠে কাজ শুরু করেছেন। বরিশাল ও খুলনার কয়েকটি আসনেও একইভাবে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে দলটি।

বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচিত এসব আসনে ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলে দলটির ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হতে পারে। সে কারণেই আগেভাগেই প্রার্থী নির্ধারণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী,

ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র মানিক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গরুর হাটে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্য দিবালোকে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা। শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন বাজার এলাকায়

সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি অতঃপর সংঘর্ষে জরিয়ে পরে দু’দল গ্রামবাসী। সোমবার (৯ জুন) রাতে সরাইল নাসিরনগর আঞ্চলিক

গাজায় খাদ্যসংকট চরমে: ২৫ হাজার টাকায়ও মিলছে না দুই কেজি ডাল, এক কেজি আটা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের টানা অবরোধ ও সামরিক হামলার ফলে গাজার অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বি হওয়ায় সাধারণ মানুষের জীবন

মির্জাপুরে নির্মাণ কাজের সময় গ্যাসপাইপ ফেটে সরবরাহ বন্ধ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পরও তা