আওয়ামী লীগ অফিসে ব্যানার, পুড়িয়ে দিলেন বৈষম্যবিরোধী নেতারা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানারটি দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।

সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসটি ভাঙচুর লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়। এরপর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে গত সোমবার বিকেলে কে বা কারা আওয়ামী লীগের অফিসে একটি ব্যানার টাঙিয়ে দেয়। পরে মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।

বান্দরবানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আসিফ ইকবাল জানান, হঠাৎ করে আওয়ামী লীগের অফিসে আমাদের একটা ব্যানার টাঙানো ছল সেটিকে ছিঁড়ে ফেলে তাদের একটি ব্যানার টাঙানো হয়েছিল। পরে বিষয়টি জানতে পেরে আমরা সেটি পুড়িয়ে দিয়েছি বলে জানান তিনি।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, বিষয়টি আমরা শুনেছি। ব্যানারটি কারা টাঙ্গিয়েছে এবিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, সাংবাদিক নির্যাতনের অভিযোগে উত্তাল সাংবাদিক সমাজ

তালা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, ইউএনও’র

ইসরায়েলের হত্যার দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি

১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে

কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত্যুর মিছিল! 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে এক মাসে সাতজন পর্যটকের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৮ জুলাই সাগরের হিমছড়ি পয়েন্টে ভেসে

এনায়েতপুর গোলাম ও রাজার হোটেলে মোবাইল কোর্টের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি

সলঙ্গায় অবাধে কাটা হচ্ছে মাটি, তোলা হচ্ছে বালু’ নিরব প্রসাশন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফুলজোর নদীর বকুল তলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী