আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করলেন অমর্ত্য সেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের নিজ বাড়িতে বসে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপের ফলে অন্যান্য দলগুলো আওয়ামী সরকারকে যে ভুলের জন্য অভিযুক্ত করেছে, তার পুনরাবৃত্তি ঘটবে।’

অমর্ত্য সেন বলেন, আমি মনে করি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে পাশ কাটানোর চেষ্টা করার পরিবর্তে বাংলাদেশের উচিত একসঙ্গে কাজ করার ঐতিহ্যের সর্বোত্তম ব্যবহার করা। একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি স্বাধীনতা এবং বহুত্ববাদের প্রতি বাঙালিদের অঙ্গীকার বজায় থাকবে। আশা করি ভবিষ্যতের নির্বাচনগুলো অনেকের দাবির চেয়ে দৃশ্যতই অবাধ হবে। পরিবর্তনের সুযোগ আছে। আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত, তবে আমি আশাহীন নই।

প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে অমর্ত্য সেন বলেন, ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি তিনি খুবই সক্ষম এবং নানা দিক থেকে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অঙ্গীকার সম্পর্কে জোরালো বক্তব্য রেখেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিপদসীমার উপরে পানি ১৫ হাজার মানুষ পানিবন্দি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার

বাঁশখালীতে বোট মালিকের বিরোদ্ধে শ্রমিকের বেতন না দিয়ে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্যজীবী শ্রমিকের বেতন-ভাতা না দিয়ে উল্টো মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে ফিশিংবোট মালিক ও তার সহযোগীদের বিরোদ্ধে। এ ঘটনায়

ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মামলার এজাহারভুক্ত এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আরিফুল নামের ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার সময় তার সহযোগীরা

ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় বাড়বে বাজেটে

ঠিকানা ডেস্ক: চাপের মধ্য দিয়ে চলা ব্যবসা-বাণিজ্যের কাঁধে আরও চাপানো হচ্ছে করের বোঝা। একদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে হাঁসফাঁস করছে শিল্প-কারখানা; আরেকদিকে কম মুনাফায় টিকে

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয়

হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্টের অর্থায়নে শাহজাদপুরে নতুন ঘর পেল দুই অসহায় পরিবার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের অসহায় দুই পরিবারকে শুক্রবার বিকেলে নতুন ঘর প্রদান করা হয়। শাহজাদপুরের সেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার